চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ হলো ‘পোড়ামন ২’ এর দ্বিতীয় পোস্টার, মুক্তি বৈশাখে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
পোড়ামন

মুক্তির আগেই আলোচিত ছবি ‘পোড়ামন ২’। কদিন আগে এই ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছিল। ব্যতিক্রমী ওই পোস্টার ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবার এই ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে।

ছবির একক প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করেছে বৃহস্পতিবার সকালে। প্রথম পোস্টারে প্রায় অর্ধশতাধিক বোরকা পরা দেখা গেলেও দ্বিতীয় পোস্টারে দেখা গেছে শুধু সিয়াম ও পূজাকে। এটি প্রকাশের পর জাজের ফ্যান পেজের মন্তব্যগুলোতে দেখা গেছে পোস্টারটি নিয়ে দর্শকদের প্রশংসার ফুলঝুরি।

সুপারহিট ‘পোড়ামন’ ছবির দ্বিতীয় কিস্তি হচ্ছে ‘পোড়ামন ২’। এই ছবিটি নির্মাণ করছেন নবীন নির্মাতা রায়হান রাফি। সিয়ান-পূজা ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ। বর্তমানে ‘পোড়ামন ২’ ছবির গানের শুটিং চলছে বলে জানান প্রযোজক আবদুল আজিজ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পোড়ামন ২ ছবির শুটিং আগেই শেষ। এখন গানের শুটিং চলছে। টিজার ও ট্রেলার প্রকাশ মার্চ মাসে। আবদুল আজিজ বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে পোড়ামন ২ সারাদেশে মুক্তি দেয়া হবে।

পোড়ামন
‘পোড়ামন’ ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে

গত সেপ্টেম্বরে পোড়ামন ২ ছবির মহরত শুরু হয়। এরপর অক্টোবর থেকে টানা শুটিং চলে। এই ছবির মাধ্যমে চিত্রনায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হচ্ছে সিয়ামের। তার ভাষ্য, এর আগে ১৫-২০টি ছবির অফার আমার কাছে এসেছে। কিন্তু কোনো ছবির গল্প কিংবা নির্মাণ সংস্থার মার্কেটিং পলিসি আমার ভালো লাগেনি। তবে পোড়ামন-২ ছবির গল্প আমাকে টেনেছে। বাকিটা ছবিটি মুক্তি পেলে দর্শকরা বিচার করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজাপোড়ামনপোস্টাররায়হান রাফিসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT