বিনোদন

প্রকাশ্যে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’র টিজার

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ টিজার প্রকাশ্যে এসেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন অভিনেতা ও অভিনেত্রীর কালো-সাদা ছবি, যা ‘খুফিয়া’ সিনেমার টিজার সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত আসন্ন সিনেমা ‘খুফিয়া’র টিজার প্রকাশ্যে এসেছে। এ সিনেমা নিয়ে ক’দিন থেকেই আলোচনা বেশ তুঙ্গে। সম্প্রতি নেটফ্লিক্সের বরাতে জানা গিয়েছিল ছবিটির কাস্টিংয়ে থাকছে কারা। আর এবার প্রকাশ্যে এলো আসন্ন এই অ্যাকশন স্পাই থ্রিলার ছবিটির টিজার।

২৬ সেপ্টেম্বর নেটফ্লিক্স প্রকাশ্যে এনেছে ‘খুফিয়া’র টিজার। টিজারের পুরোটা সময়ে  সিনেমাটিতে মূখ্য ভূমিকায় থাকা অভিনেতা আলী ফজলকে দেখা গিয়েছে। তবে একদম শেষে আওয়াজ ভেসে আসে টাবুর, যা  দুই মিনিট ৬ সেকেন্ডের এই টিজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

আসন্ন ‘খুফিয়া’ ছবিটি মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে।

এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ধরণার ছবি। এর আগে পরিচালক বিশাল ভরদ্বাজ ছবিটির প্রসঙ্গে বলেছিলেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’। এবার টিজারটি প্রকাশ্যে আসতেও যেন সেটিরই আভাস মিলল।

‘খুফিয়া’তে  আলী ফজল এবং টাবু ছাড়াও মূখ্য ভূমিকায় থাকছেন আশিষ বিদ্যার্থী এবং ওয়েব সিরিজ ‘গ্রহণ’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

বিষয়:আলী ফজল আশিষ বিদ্যার্থী খুফিয়া টাবু টিজার বিশাল ভরদ্বাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…