চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই জাকির খান, যাকে নিয়ে গর্বিত ভারতবাসী?

নিউ ইয়র্কে ইতিহাস সৃষ্টি করলেন জাকির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৫
বিনোদন
A A
জাকির খান কনসার্টে পারফর্ম করছেন, দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমরা ইতিহাস সৃষ্টি করেছি! নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইন্দোরের এক হিন্দি-ভাষী ছেলেকে দেখতে এসেছিলেন ১৫ হাজারেরও বেশি মানুষ।”

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রথমবারের মতো হিন্দি স্ট্যান্ড-আপ কমেডি শো করে ইতিহাস গড়লেন জাকির খান। বুধবার দুপুরে সেই ঐতিহাসিক শোয়ের কিছু ছবি পোস্ট করে ফেসবুকে উপরের কথাটি লিখেন জাকির খান।

প্রায় ১৫ হাজার দর্শকের সামনে তার স্ট্যান্ড আপ কমেডি পরিবেশনায় মুগ্ধ ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা জাকির খান ভক্তরা। ভারতীয়রা গর্ব করে বলছেন, হিন্দি কমেডিকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেলেন জাকির খান।

শোতে উপস্থিত জাকির খানের সহ-কৌতুকাভিনেতা হাসান মিনহাজ একে বর্ণনা করেছেন—“গোটা বিশ্বের কমেডির জন্য এক ঐতিহাসিক রাত।”

ভারতের ইন্দোরে জন্ম নেয়া কৌতুকাভিনেতা জাকির খানের শায়েরি মিশ্রিত পরিবেশনা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান- সেটার কিছু ভিডিও ক্লিপও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাবু, ভির দাস ও অর্জুন কাপুরের মতো তারকারা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই মাইলফলক অর্জনে জাকির খানের প্রশংসা করেছেন।
জাকির খান হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে লাল আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ জাকির খানের ম্যাডিসন স্কয়ার গার্ডেন শোটি কেন ঐতিহাসিক?
ম্যাডিসন স্কয়ার গার্ডেন বিশ্বের অন্যতম আইকনিক ভেন্যু, যেখানে দ্য বিটলস থেকে শুরু করে বিয়ন্সে পর্যন্ত কিংবদন্তিরা পারফর্ম করেছেন। গেল ১৭ আগস্ট সেখানে জাকির খান নতুন ইতিহাস গড়লেন— কারণ তিনি সম্পূর্ণ শোটি পরিবেশন করেন হিন্দিতে। ইতিহাসে এর আগে এমনটি হয়নি।

এই অর্জনকে সাংস্কৃতিক অর্জন হিসেবে দেখছেন ভারতীয়রা। তারা বলছেন, এটি কেবল ব্যক্তিগত নয়, সাংস্কৃতিক অর্জনও। কারণ এর মাধ্যমে মূলধারার আমেরিকান দর্শকদের সামনে ভারতীয় গল্প বলার ধারা ও হাস্যরসকে তুলে ধরা হলো তার নিজস্ব ভাষায়।

Reneta

শায়েরি ও কবিতা মিশিয়ে কমেডি পরিবেশনের জন্য পরিচিত জাকির খানের এই শো শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। শোয়ের আগে তার প্রোমোশনাল পোস্টার আলো ছড়িয়েছিল টাইমস স্কয়ারে, যা প্রমাণ করে— ভারতের ছোট ক্লাব থেকে শুরু হওয়া হিন্দি স্ট্যান্ড-আপ কমেডি এখন জায়গা করে নিয়েছে বিশ্বমানের এরেনায়!

তারকাদের প্রশংসায় জাকির খান
এই মাইলফলক স্পর্শের মুহূর্তে ভারতীয় বিনোদন জগত এবং তার বাইরের আরও অনেকেই জাকির খানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা দিয়েছেন টাবু, ভির দাস, অর্জুন কাপুর, জারিন খান, কৃতিকা কামরা এবং আহসাস চন্না প্রমুখ। এছাড়া অভিনেতা গজরাজ রাও, ডিজাইনার মণীশ মালহোত্রা, উদ্যোক্তা নিখিল কামাথ এবং মেন্টালিস্ট সুহানি শাহ এই অর্জন উদযাপন করেছেন।

ইংরেজি ভাষার ভারতীয় কমেডির পথপ্রদর্শক ভির দাস জাকিরের সাফল্যকে প্রশংসা করেছেন, আর অর্জুন কাপুর বলেন, “একটি চমৎকার অর্জন যা আমাদের সকলকে গর্বিত করেছে।”

বড় মঞ্চে একক শিল্পীর পারফরম্যান্স, দর্শকদের উপভোগ্য পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ কে এই জাকির খান?
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া জাকির খান প্রথম আলোচনায় আসেন ২০১২ সালে, যখন তিনি ‘কমেডি সেন্ট্রাল ইন্ডিয়া’-এর ‘বেস্ট স্ট্যান্ড-আপ’ প্রতিযোগিতা জিতেন। তার ‘সখত লৌন্ডা’ চরিত্র মুহূর্তেই তাকে সারা ভারতে জনপ্রিয় করে তোলে। এই চরিত্রটি সাধারণ ভারতীয় যুবকের দৈনন্দিন অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

জাকির খান অ্যামাজন প্রাইম ভিডিও-এর হিট সিরিজ ‘চাচা বিদ্যায়ক হ্যায় হুমারে’ তৈরি ও অভিনয় করেছেন এবং স্ট্যান্ড-আপ প্রতিযোগিতা ‘কমিকস্তান’-এর বিচারক হিসেবেও কাজ করেছেন। সংগীত পরিবারে জন্ম এবং সেতারে ডিপ্লোমা থাকার কারণে তার পারফরম্যান্সে প্রায়শই হাস্যরস, ছন্দ ও কবিতার মিশ্রণ দেখা যায়— একটি অনন্য স্টাইল যা তাকে বিশ্বব্যাপী আলাদা করে তুলে ধরে।

জাকির খানের পরবর্তী পরিকল্পনা
ম্যাডিসন স্কয়ার গার্ডেন শোটি ছিল জাকিরের উত্তর আমেরিকান এরিনা ট্যুর-এর অংশ, এটি প্রযোজনা করেছে আউটব্যাক। এই ট্যুরের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে শো রয়েছে। ট্যুরের আগে তিনি নিউ ইয়র্কে সেলিব্রিটি শেফ বিকাশ খান্না-র সঙ্গে একটি রান্নার সেশনও করেছেন, যা তার যাত্রায় একটি নতুন সাংস্কৃতিক সংযোগ যোগ করেছে।

জাকিরের জন্য এই মাইলফলক ছিল অত্যন্ত ব্যক্তিগত। শোয়ের আগে ফক্স-৫ কে তিনি বলেন,“ম্যাডিসন স্কয়ার গার্ডেন কখনও পরিকল্পনার অংশ ছিল না। এটা মনে হতো বড় বড় সিনেমা তারকাদের জন্য, ইন্দোরের ছেলেদের জন্য নয়। কিন্তু কখনও কখনও জীবন আপনার স্বপ্নের সীমা ছাড়িয়ে যায়।” –ইস্টার্নআই.বিজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরেজাকিরজাকির খানটাবুভির দাসলিড বিনোদনস্ট্যান্ড আপ কমেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT