আন্তর্জাতিক

প্যারিস হামলায় রেদার বিরুদ্ধে অভিযোগ গঠন

প্যারিস হামলায় রেদার বিরুদ্ধে অভিযোগ গঠন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে রেদা ক্রিকেট নামে একজনকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ফরাসি কর্তৃপক্ষ।

প্যারিসে নতুন করে হামলার প্রস্তুতির সময় তাকে গ্রেফতার করা হয়। ফরাসি কৌশলী ফ্রাসোঁয়া মলিনস জানিয়েছেন, সন্ত্রাসী গ্রুপের সাথে মিলে অন্ততপক্ষে একটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো রেদা।

পুলিশ তার আস্তানায় অভিযান চালিয়ে ৫টি কালাশনিকভ রাইফেল, ৮টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে। তার বিরুদ্ধে নকল পাসপোর্ট, পরিচয়পত্র ও দলিল সংরক্ষণের অভিযোগও আনা হয়েছে।

রেদা ক্রিকেট ২০১৪-১৫ সালে সিরিয়া ঘুরে এসে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস ভ্রমণ করে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

বিষয়:প্যারিস হামলা প্যারিসে সন্ত্রাসী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…