আন্তর্জাতিক

প্যারিস হামলার ‘মূলহোতা’র বোনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্যারিস হামলার ‘মূলহোতা’র বোনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ফরাসী কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্যারিসের সেন্ট ডেনিসে পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বোমার বিস্ফোরণকারী নারী নয়, ছিলেন একজন পুরুষ।

এর আগে ধারণা করা হচ্ছিলো, প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ অ্যাবাউদের দূর সম্পর্কের বোন হাসনা বোমাটির বিস্ফোরণ ঘটান। তবে আত্মঘাতী হামলাতে না হলেও, অভিযানের সময় যে হাসনার মৃত্যু হয়েছে – তা নিশ্চিত করেছেন ফ্রান্সের কমকর্তারা।

তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন প্যারিস হামলার আরও এক হামলাকারীকে সীমান্ত পার হতে দিয়েছিলো গ্রিস। হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে বেলজিয়াম।

বিষয়:প্যারিসে হামলা ফ্রান্সে সন্ত্রাসী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…