আন্তর্জাতিক

প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন আবাউদ নিহত

প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন আবাউদ নিহত

প্যারিসে হামলার মূলহোতা বা সন্দেহভাজন ‘পরিকল্পনাকারী’ আবদেল হামিদ আবাউদ নিহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স।

গত বুধবার ভোররাতে প্যারিসের একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানের সময়ই সে নিহত হয় বলে নিশ্চিত করেছে ফ্রান্সের তদন্তকর্মকর্তারা। প্রধান তদন্তকারী কর্মকর্তা জানান ওই ফ্ল্যাট থেকে বুলেটে ক্ষতবিক্ষত অবস্থায় আবাউদের লাশ উদ্ধার করা হয়।

সেসময় ২৭ বছর বয়সী বেলজিয়ান বংশোদ্ভূত আইএস জঙ্গি শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্যারিসের শহরতলীর ওই ফ্ল্যাটে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা। এর পর পুলিশ ওই ভবন থেকে দুটি মৃতদেহ বের করে আনে।

প্যারিসের সাঁ দেনি এলাকার ওই ফ্ল্যাটে পুলিশের অভিযানে দুজন নিহত এবং আটজন আটকের খবর প্রকাশিত হলেও সেখানে আবাউদ ছিলেন কিনা কর্তৃপক্ষ তা নিশ্চিত ছিলো না।

ট্রেনে হামলা এবং এপ্রিলে একটি চার্চে বানচাল হয়ে যাওয়া হামলা পরিকল্পনার সঙ্গে আবাউদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছে ফ্রান্স।

বিষয়:আইএস প্যারিসে সন্ত্রাসী হামলা ফ্রান্সে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…