ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি আবাসিক ভবনে আগুনে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ জনকে।
আগুনের ঘটনা কোনো সন্ত্রাসী তৎপরতা কি’না তা খতিয়ে দেখছেন অপরাধ বিভাগের প্রসিকিউটররা।
ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলা থেকে আগুনের শুরু হয়। আগুন থেকে বাঁচতে অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেন।
ফ্রান্সে এক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।







