বিনোদন

‘প্যাডম্যান’ ছবিতে অমিতাভ

‘প্যাডম্যান’ ছবিতে অমিতাভ

ভারতের প্রত্যন্ত অঞ্চলে খুব কম খরচে ‘স্যানিটারি ন্যাপকিন’ তৈরি করে বেশ আলোড়ন ফেলে দেন অরুণাচলম মুরুগানান্থান। গ্রামের সাধারণ নারীরা প্যাড বা ন্যাপকিনের ব্যবহার একেবারেই জানতো না আর তাই এই নামটি ২০১৪ সাল থেকে মোটামুটি ভারতের সবার কাছেই বেশ পরিচিত। বাস্তব জীবনের এই নায়কের কাহিনী এবার ফুটে উঠবে সিনেমায় পর্দায়। তৈরি হচ্ছে ‘প্যাডম্যান’ নামে একটি ছবি। সেখানে ফুটে উঠবে মুরুগান্থানের এই উদ্যোগ আর সংগ্রামের কাহিনী। ছবিটি পরিচালনা করছেন আর বাল্কি।

চমকের কথা হল, ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। ৭৪ বছরের অমিতাভ তার ব্লগে একটা পোস্টের মধ্যে জানিয়ে দেন, ‘প্যাডম্যান ’ সিনেমায় তিনি থাকছেন। আর এজন্য তিনি এখন দিল্লিতে আছেন। অন্যদিকে পরিচালক আর. বাল্কিও জানিয়েছেন, এরই মধ্যে অমিতাভ শুটিং শুরু করে দিয়েছেন।

ব্লগে অমিতাভ বচ্চন আরও লিখেছেন, ‘সিনেমাটিতে তাকে দেখা যাবে খুব অল্প সময়ের জন্য। সেই সাথে পরিচালকের প্রশংসাও করেছেন। মুভিতে বাল্কি প্রতিটি ধাপ খুব নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছে।’

‘প্যাডম্যান’ ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। আরও থাকছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে। ডেকান ক্লনিক্যাল।

বিষয়:অমিতাভ বচ্চন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…