প্যাটিনসনের আগে ৫ হাজার অভিনেতার অডিশন!

A young man with light skin and brown hair, wearing a blue shirt, appears surprised against a snowy landscape. Channel i News – চ্যানেল আই নিউজ
হলিউডের সবচেয়ে সমালোচিত ফ্র্যাঞ্চাইজির একটি ‘দ্য টোয়াইলাইট সাগা’। তবে বক্স অফিসের সফলতা বলেছে ভিন্ন কথা। ৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ করে বানানো ‘টোয়াইলাইট’ তুলে এনেছিল প্রায় ৪০ কোটি মার্কিন ডলার। সুদর্শন ভাম্পায়ার আর রক্ত-মাংসের সাধারণ এক তরুণীর প্রেমে মজেছিল পুরো বিশ্ব।
স্টেফানি মেয়ের উপন্যাস থেকে নির্মিত এই চলচ্চিত্রগুলো ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পৃথিবীকে মাতিয়েছিল বেলা, এডওয়ার্ড আর জ্যাকবের চরিত্রের প্রেমে। বিশেষ করে ভাম্পায়ার চরিত্র এডওয়ার্ড রূপে রবার্ট প্যাটিনসন একদম ‘পারফেক্ট’ ছিলেন।
‘দ্য টোয়াইলাইট সাগা’ সিরিজের প্রথম ছবি ‘টোয়াইলাইট’ এর এডওয়ার্ড কুলেন চরিত্রে রবার্ট প্যাটিনসনকে বেঁছে নেয়ার প্রক্রিয়াটি কিন্তু এত সহজ ছিল না। তাকে বেঁছে নেয়ার আগে আরও প্রায় ৫ হাজার অভিনেতা অডিশন দিয়ে বাদ পড়েছেন। এরপর ‘পারফেক্ট’ মনে হয়েছে রবার্ট প্যাটিনসনকে। এই চরিত্রে অন্য কাউকে এখন ভাবাও যায়না।
২০১২ সালে এই সিরিজের পঞ্চম আর শেষ পার্ট ব্রেকিং ডাউন পার্ট টু মুক্তির মধ্য দিয়ে টোয়াইলাইটের যাত্রা শেষ হয়।






