চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন-২’ এর মতো ‘বেপরোয়া’ ছবিটিও দর্শক গ্রহণ করবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

গেল ঈদে জাজ প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবিটি দারুণ ব্যবসা করে। মুক্তির দুই মাসের মাথায় চলতি বছরের সুপারহিট ছবির তালিকায় যোগ হয়েছে রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজা জুটির ‘পোড়ামন-২’। আসন্ন ঈদে জাজের ‘বেপরোয়া’ ছবি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবি নিয়েও ব্যাপক আশাবাদী প্রযোজক আব্দুল আজিজ।

চ্যানেল আই অনলাইনকে দেশের প্রভাবশালী এই প্রযোজক বলেন, ‘পোড়ামন ২’ ছবিটা দর্শক দেখেছে। এই ছবি দিয়ে জাজ অনেক প্রশংসা পেয়েছে। আমি বিশ্বাস করি ‘পোড়ামন ২’-এর মতো ‘বেপরোয়া’ ছবিটিও দর্শক গ্রহণ করবে। ছবিতে পুরোপুরি তামিল ফ্লেভার পাওয়া যাবে। সবকিছুই নতুন এই ছবিতে।

আব্দুল আজিজ বলেন, ‘বেপরোয়া’ বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। এমন অ্যাকশনের ছবি আমাদের দেশে খুব কম নির্মিত হয়। রোশান খুব ভালো অভিনয় করেছে। এই ছবি হবে তার ক্যারিয়ারের টার্নিং। পাশাপাশি ববিও দারুণ করেছে। এই ছবি দিয়ে দুজনার মধ্যে দারুণ বন্ধুত্ব হয়েছে। দুজনেই নিজেদের ঢেলে অভিনয় করেছে।

এরআগে ছবিটি নিয়ে চিত্রনায়ক রোশান বলেছিলেন, ‘বেপরোয়া’ ঈদে মুক্তি পাওয়ার মতো ছবি। বড় একটি উৎসবে এমন ছবি চায় দর্শকরা। আমার প্রথম ছবি ‘রক্ত’র চেয়ে হাজার গুণ ভালো ছবি ‘বেপরোয়া’। বিশাল বাজেট, ভালো নির্মাতা, দুর্দান্ত মেকিং, মারকাটারি অ্যাকশন, রোমান্স সবকিছুই আসছে এই ‘বেপরোয়া’ তে। আমি বিশ্বাস করি ঈদে খুব ভালো চলবে ‘বেপরোয়া’।

জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজিত ছবি ‘বেপরোয়া’। রোশান-ববি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। মুক্তির আগে বেপরোয়া কিছু জটিলতায় পড়েছে। তবে প্রযোজক আবদুল আজিজের দাবি, বেপরোয়া ঈদেই মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজজাজ মাল্টিমিডিয়ারোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT