আন্তর্জাতিক

পোল্যান্ডে নাৎসি স্যালুটের দায়ে ডাচ পর্যটক আটক

নাজি শিবিরের প্রবেশদ্বার, ইতিহাসের স্মৃতি বহন করে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজি শিবিরের প্রবেশদ্বার, যেখানে মানুষজন ইতিহাসের স্মৃতি ও শিক্ষা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পোল্যান্ডের একটি ডেথ ক্যাম্পে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগে এক ডাচ পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই নারী পর্যটকের নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানায়, ২৯ বছর বয়সী ওই নারী নাৎসি স্যালুটের ভঙ্গি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালতে নাৎসি প্রোপাগান্ডা বিস্তারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সেজন্য প্রসিকিউটর জরিমানা করলে, তিনি তা পরিশোধ করতে রাজি হন।

তবে এ বিষয়টিকে ‘ব্যাড জোক’ বলে মন্তব্য করেছেন ওই নারী। পোল্যান্ডের সংবাদ সংস্থা পিএপি’কে তিনি জানান, তিনি ছবি তোলার জন্য স্যালুটের মতো শারীরিক ভঙ্গি করেছিলেন। এসময় তার স্বামী সেই ছবি তুলছিলেন।

পোল্যান্ডে নাৎসি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে বিদেশি নাগরিকদের শাস্তি দেওয়ার নজির এটিই প্রথম নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। দেশটিতে এই অপরাধে ২ বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে।

২০১৩ সালে তুরস্কের দু’জন ছাত্রকে একই অপরাধে শাস্তি দেওয়া হয়েছিল।

জার্মান নাৎসি পোল্যান্ডে অস্ট্রিজ ডেথ ক্যাম্পে সাড়ে ৪ বছরে প্রায় ১১ লাখ ইহুদিকে হত্যা করেছিল।

বিষয়:নাৎসি পোল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…