‘পোকেমন গো’ খেলতে থাকা এক ড্রাইভার গাড়ি অসতর্ক ভাবে পথচারীদের ওপর তুলে দিলে একজন নারী নিহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে জাপানে।
তকুশিমা শহরে মঙ্গলবার ৩৯ বছর বয়সী ওই ড্রাইভারের গাড়ির ধাক্কায় অপর এক নারী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন জাপান পুলিশ।
এ ঘটনার পর ওই ড্রাইভারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের হেফাজতে থাকা ওই ড্রাইভার অবশ্য অপরাধ স্বীকার করে নিয়েছে। তিনি জানিয়েছেন, সে সতর্কতার সাথে রাস্তা দেখছিল না।
পুলিশ বলছে, জনপ্রিয় পোকেমন গো গেমসের কারণে জাপানে এ ধরণের দুর্ঘটনার ঘটনা এবারই প্রথম।







