তথ্যপ্রযুক্তি

জাপানের রাস্তায় পিকাচুর মেলা (ভিডিও)

জাপানের রাস্তায় পিকাচুর মেলা (ভিডিও)

জাপানের বন্দরনগরী ইয়োকোহামায় চলছে সপ্তাহব্যাপী ‘পোকেমন ফেস্টিভাল’। জনপ্রিয় কার্টুন পোকেমন-কে নিয়ে আয়োজিত উৎসবের প্রথম দিন উপলক্ষে সোমবার শহর জুড়ে বিরাট এক ‘পিকাচু প্যারেড’-এর আয়োজন করা হয়।

প্যারেডে পোকেমন কার্টুনের চরিত্র পিকাচু’র অবয়ব নিয়ে হাজির হয় প্রায় ৫০ জন। তাদের সঙ্গে নেচে গেয়ে পিকাচু প্যারেড উদযাপন করেছে অসংখ্য তরুণ-তরুণী। শুধু প্রথম দিনের প্যারেডেই অংশ নেয় কয়েক হাজার মানুষ।

‘পিকাচু তায়েরইউ হাসেই-চু’ নামের পোকেমন ফেস্টিভাল ২০১৪ সাল থেকেই প্রতি বছর উদযাপিত হয়। পোকেমন ব্র্যান্ডটির সঙ্গে জড়িত থাকায় প্রতিবার ইয়োকোহামায়ই উৎসবটির আয়োজন করা হয়।

৭ দিনের উৎসবে ২০ লাখের মতো পর্যটক থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

১৪ তারিখ পর্যন্ত পুরো অনুষ্ঠানে মোট ১ হাজারটি পিকাচু বিভিন্ন আয়োজনে নানাভাবে পারফর্ম করবে।

পুরো পোকেমন ফেস্টিভাল থেকে ২০২০ টোকিও অলিম্পিক আয়োজনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে প্রচার চালানো হচ্ছে।

ভিডিওতে দেখুন সেই নজরকাড়া প্যারেডের একাংশ:

বিষয়:পোকেমন পোকেমন গো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…