স্পোর্টস

পেসারদের ভুলটাই শোধরাচ্ছেন ওয়ালশ

পেসারদের ভুলটাই শোধরাচ্ছেন ওয়ালশ

টানা খেলার মধ্যে থাকায় গত ১০ মাসে পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগ পাননি কোর্টনি ওয়ালশ। অস্ট্রেলিয়া সিরিজের আগে সময় মিলেছে মোস্তাফিজ-তাসকিনদের সঙ্গে কার্যকরী কিছু করার। ছুটি শেষ হওয়ার আগেই তাই ফিরেছেন এই ক্যারিবীয়ান। শুরু করেছেন কর্মযজ্ঞ। বিশেষ ক্যাম্পে বোলারদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন কার কী সমস্যা, দিচ্ছেন অনুপ্রেরণাও।

‘যে ভুলগুলো আমি দেখেছি, তা শোধরানোর সুযোগ এখন। এই কারণেই একটু আগে ফিরেছি। ওদের সঙ্গে কাজ করে ভুলগুলো যতটা সম্ভব শুধরে দিতে। খেলার মধ্যে থাকলে বড় কোনও পরিবর্তন করা কঠিন। চেষ্টা করছি সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করার, ভুলগুলি শুধরে আরও ধারালো করে তুলতে। উন্নতি কিছুটা হয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস আক্রমণ ছিল নির্বিষ। কারণ হিসেবে অনভিজ্ঞতার ব্যাপারটি সামনে আনলেন ওয়ালশ। আর তরুণদের শেখার আগ্রহ দেখে মুগ্ধতাও ছড়িয়েছে এই কিংবদন্তির মাঝে, ‘বোলিংয়ের মূল কাজের একটি হল ধারাবাহিকতা। যতটা উচিত বা যতটা সামর্থ্য ওদের, ততটা ধারাবাহিক ওরা ছিল না। এটি আসে অভিজ্ঞতার সঙ্গে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সফরের সুযোগ আমরা খুব বেশি পাই না। মূল ব্যাপারটি হল ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণ। এটি আয়ত্ত করতে পারলে আত্মবিশ্বাসও বেড়ে যাবে। তবে ইতিবাচক দিক, ওরা কঠিন পরিশ্রম করতে আগ্রহী।’

কোর্টনি ওয়ালশ

পেসারদের বয়স কম হওয়ায় শেখাতে ও ভবিষ্যতে তা কাজে লাগাতে সুবিধা দেখছেন ওয়ালশ,  ‘এটিই সবচেয়ে ইতিবাচক দিক। যা বলা হচ্ছে, তা লুফে নেওয়ার মত যথেষ্ট তরুণ ওরা। বিভিন্ন কন্ডিশনে খেলে অভিজ্ঞতা থেকেও ওরা শিখবে। নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা ওদের ভবিষ্যতে কাজে লাগবে। বুঝতে পারবে কোন কন্ডিশনে কীভাবে বল করতে হয়।’

 

বিস্তারিত ভিডিওতে:

বিষয়:কোর্টনি ওয়ালশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…