ফুটবল

পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন মেসি

ফুটবল খেলোয়াড় মেসি পেনাল্টি মিসের পর ব্যথিত হয়ে মাঠে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি পেনাল্টি মিসের পর ব্যথিত হয়ে মাঠে বসে আছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি কিকে গোল করতে পারেননি লিওনেল মেসি। আর তাতেই এই আর্জেন্টাইন মহাতারকার নামের পাশে যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।

মঙ্গলবার রাতে পার্ক ডে প্রিন্সেসে ৬১ মিনিটে লিওনেল মেসির নেয়া স্পট কিক ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার হিসেবে মেসির নাম উঠে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ২৩টি পেনাল্টি শট নিয়েছেন মেসি। এর মধ্য তিনি রেকর্ড পাঁচবার বল জালে জড়াতে পারেননি।

পেনাল্টি মিসের রেকর্ডটি অবশ্য মেসির একার নামে থাকছে না। আর্সেনাল তারকা থিয়েরি অঁরির সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি মিসের তালিকায় শীর্ষে আছেন এলএম টেন।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ থিয়েরি অঁরি পিএসজি মেসি রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…