চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেনাল্টি পার্থক্য গড়ে দিয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েট বিপ্লবের যে দুর্দান্ত সূচনা হয়েছিল তা আর রূপকথায় রূপান্তরিত হয়নি। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মদ্রিচ-মানজুকিচদের।

হারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেছেন, পেনাল্টিটাই পার্থক্য গড়ে দিয়েছে। ফাইনালের মতো ম্যাচে পেনাল্টি বিপক্ষ দলের পক্ষে গেলে কিছুই করার থাকে না।

ম্যাচের ৩৮তম মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত পেনাল্টির ঘটনাটি। তাতে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া। কর্নার থেকে বক্সে আসা বল পেরিসিচের হাতে লাগে। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিডিও রেফারির নির্দেশে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। কিক নিতে আসেন গ্রিজম্যান। ক্রোয়েশিয়ান গোলরক্ষক নিজের ডানদিকে ডাইভ দিলে গ্রিজম্যান ঠাণ্ডা মাথায় বল বাঁদিকে পাঠিয়ে দেন। বিশ্বকাপ ফুটবলের যে কোনো ফাইনালে এটি পঞ্চম পেনাল্টি। সেটিও কঠিন করে দেয় ক্রোয়েটদের পথচলা।

সেই পেনাল্টি সম্পর্কে ডালিচ বললেন, ‘বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে কখনোই আমাদের পেনাল্টির সুযোগ দেয়া উচিত হয়নি। ফ্রান্স সেটা ব্যবহার করেছে যথার্থই। আমরা পেনাল্টির পরই খেলা থেকে ছিটকে গেছি।’

‘আমরা দুটো সহজ গোল হজম করেছি। একটু আগে পরে আত্মঘাতী গোল আর পেনাল্টি। ফাইনাল ম্যাচে চার গোল হজম করার পর আর সেটা জেতা যায় না।’ যোগ করেন ক্রোয়েট কোট।

‘আমরা বিশ্বকাপ জিততেই এসেছিলাম। শেষপর্যন্ত আমরা লড়েছি, কিন্তু আমাদের সঙ্গে ভাগ্য ছিল না।’

Reneta

কাপ আসেনি, তবে শিষ্যদের আগলেই রাখছেন দালিচ, ‘আমরা আজ দুঃখ ভারাক্লান্ত হলেও আমরা গর্বিত। ছেলেরা চেষ্টা করেছে।’

বিশ্বকাপ জেতার পর ফ্রান্স দলকেও অভিনন্দন জানিয়েছেন দালিচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT