বাংলাদেশ

পেঁয়াজ রপ্তানি হঠাৎ বন্ধ ঘোষণায় ভারত অনুতপ্ত: পররাষ্ট্রমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন মন্ত্রী বা কর্মকর্তা অফিসে বসে আলোচনা করছেন, পেছনে কাঠের দেওয়াল ও ডেস্কের উপর বিভিন্ন দস্তাবেজ ও ফোন রাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় ভারত অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা ছিল না।

এ ধরনের ঘটনা পরবর্তীতে এড়ানোর বিষয়ে তিনি বলেন, আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানানো হয়।

অতিবৃষ্টি ও বন্যায় ঘাটতি দেখা দেয়ায় নিজ দেশে যেন দাম না বাড়ে সেজন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে ভারতীয় পেয়াঁজ আমদানি করা যাচ্ছে না। এর ফলে দেশের বাজারে পেঁয়াজে আবার অস্থিরতা শুরু হয়েছে।

বিষয়:পেঁয়াজ ভারত রপ্তানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…