চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজায় জ্যোতি

তানভীর আশিক তানভীর আশিক
২:১১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইনের জন্য ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজার কিছুটা সময় থাকবেন ঢাকায় আর কিছুটা ময়মনসিংহে, নিজের শহরে আপনজনের কাছে— বলছিলেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। কথা হচ্ছিলো চ্যানেল আই অনলাইনের সাথে।

নাটক-সিনেমা তো আছেই, আছে টেলিভিশনের নানা অনুষ্ঠান, সেগুলোতে হাজির থাকা। এসব ব্যস্ততার ভেতরও সময় বের করে পূজার কেনাকাটা সেরে নিয়েছেন ‘রাজলক্ষ্মী’ জ্যোতি। অনেকেই হয়তো জানেন, জ্যোতিকা জ্যোতি অভিনয় করছেন “রাজলক্ষ্মী ও শ্রীকান্ত” সিনেমায়। শরৎচন্দ্রের কালজয়ী চরিত্রে রাজলক্ষ্মী’র ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে তাকে।

জ্যোতিকা জ্যোতি

আরও কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এখনই সবিস্তারে বলতে নারাজ, একটু রহস্য করলেন। তবে রহস্যের ক্লু হিসাবে জানালেন, ‘একটি সিনেমা সরকারি অনুদানে নির্মিত হবে’।

এ তো গেল কাজের কথা, অভিনয় নিয়ে জ্যোতির ব্যস্ততা। জানতে চাওয়া হলো কেমন ছিলো শৈশবের পূজার দিনগুলো। মুচকি হেসে বললেন, ‘দারুন’! তারপর যেন ডুব দিলেন স্মৃতির অতলে। কুড়িয়ে নিয়ে আসলেন মণিমুক্তা। একে একে খুলে দিলেন মনের দরজা, যেখানে লুকিয়ে আছে শৈশব, মানুষের শেকড়। জানালেন মিষ্টি তার খুব প্রিয়। পূজায় মিষ্টি চুরি করে খেয়ে দোষ চাপাতেন বোনের ঘাড়ে। আবার দুই বোন এক রকমের জামা পরে পাড়া বেড়াতেন। অসংখ্য স্মৃতি বের হয়ে এলো জ্যোতির সঙ্গে কথায় কথায়।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীজ্যোতিকা জ্যোতিনাটকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT