আদালত

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে একটি বিশাল ভবন ও তার সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দণ্ডবিধির ৩৭৫ ধারায় ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি ‘পুুরুষ ধর্ষণ’কে অপরাধ হিসেবে যুক্ত করতে এই ধারাটির সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী ড. সৌমেন ভৌমিক সম্প্রতি হাইকোর্টে রিটটি করেন।

ওই রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সম্প্রতি দেশে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না।’

‘‘তাই দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।’’

বিষয়:ধর্ষণ নারী পুরুষ হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…