জনপদ

পুলিশ ট্রেনিং সেন্টারে এক এসআইয়ের মৃত্যু

পুলিশ ট্রেনিং সেন্টারে এক এসআইয়ের মৃত্যু, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুলিশ কর্মকর্তা, অন্য পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনিং সেন্টারে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কামাল হোসেন নামের এক উপ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার সকালে তার মৃত্যু হয়। কামাল হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার পাকজল গ্রামের মৃত মোকসেদ আলী ফকিরের ছেলে।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. নজরুল ইসলাম জানান, ট্রেনিং সেন্টারে আজ সকালে কামাল হোসেনের এক কিলোমিটার দৌঁড়ের পরীক্ষা ছিলো। এসময় তিনিসহ অন্যরা পিটি টেস্টের জন্য অপেক্ষারত অবস্থায় কামাল হোসেন হঠাৎ করে মাটিতে পড়ে যান। পরে মেডিকেল টিমের সদস্যরা চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এডিশনাল ডিআইডিজ আশরাফুল আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আলমগীর হোসেন বলেন, পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালের আনা হয়েছিলো। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

বিষয়:পুলিশ সদস্য নিহত মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…