হাত তুলে আত্মসমর্পণের পরেও যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। টেক্সাস পুলিশ এ সংক্রান্ত দুটি ভিডিও পর্যালোচনা করছে।
শুক্রবার সহিংসতার খবর পেয়ে পুলিশ বেক্সার কাউন্টি এলাকার একটি বাড়িতে গেলে এক নারী ও শিশুকে আহত অবস্থায় পায়। ঘটনাস্থলে গিলবার্ট ফ্লোরেস নামে ছুরি হাতে অবস্থান করা এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করে।
পুলিশের দাবি, গিলবার্ট তাকে আটকে বাধা দেয়। সে সময় গুলি না করে গিলবার্টকে বিকল্প পন্থায় কাবু করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। তাই পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি পুলিশের।
ঘটনার দুইটি ভিডিও এর একটি স্থানীয় টিভি চ্যানেলে প্রচার হলেও, অপেক্ষাকৃত কাছ থেকে ধারণ করা পরিষ্কার ভিডিওটি প্রচার করা হয়নি।







