চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

দুর্নীতি মামলায় আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় শতাধিক যানবাহন ভাঙচুর করে। এছাড়াও কয়েকটি যানবাহনে আগুন লাগিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। বিক্ষিপ্ত এ সংঘর্ষে আহত হন কয়েকজন। এ সময় ২৬ নেতা কর্মীকে আটক করে পুলিশ।

ভাঙচুর করা গাড়ির মধ্যে একজন বিচারপতির গাড়ি এবং পুলিশের কয়েকটি মোটর বাইক রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দলটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। হাইকোর্টের কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজার ও এর পাশের সচিবালয় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় মিছিলকারীদের পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশের ধাওয়ার পর নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় মিছিলকারীদের ওপর চড়াও হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।

Reneta

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিএনপি চেয়ারপারসন বকশী বাজারের নিম্ন আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় হাইকোর্টের কদম ফোয়ারার কাছ থেকে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক, দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক রাসেলসহ মোট ২৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

“আটকের পর এদের সবাইকে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। এই বিষয় নিয়ে আগামীকাল দলের যৌথ সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত ও কর্মসূচি সংবাদ সম্মেলন করে জানানো হবে। সেখানে মহাসচিব উপস্থিত থাকবেন।”

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ফেরার সময় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করেছেন। এর মধ্যে পুলিশের গাড়িও রয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের সঙ্গে সংঘর্ষবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে চালু হলো ক্রেডিট কার্ডের ব্যবহার

পরবর্তী

চিকিৎসককে সাজা: সেই এডিসি ওএসডি

পরবর্তী

চিকিৎসককে সাজা: সেই এডিসি ওএসডি

কোপা ডেল রে’র শেষ ষোলোয় বার্সার সামনে সেই সেল্টা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT