চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসককে সাজা: সেই এডিসি ওএসডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা.সালেহ উদ্দীন শরীফকে সাজা দেওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশের তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত এডিসির বিরুদ্ধে  বিভাগীয় কোনো মামলা হয়নি।

সোমবার সকালে  লক্ষ্মীপুরের কাকলি স্কুলের প্রবেশ পথ দিয়ে আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও ডা.সালাহ উদ্দিন শরীফের কথা কাটাকাটি হয়।

এরপর ভ্রমমাণ আদালতের মাধ্যমে ডা.শরীফকে তিন মাসের কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা প্রশাসক।

এ ঘটনায় জনস্বার্থে করা এই আবেদনে এডিসি শেখ মুর্শিদুল ইসলাম ও দণ্ডপ্রদানকারী লক্ষ্মীপুর সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুজ্জামানকে তলব করেছেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আগামী ১৩ই ডিসেম্বর সকাল সাড়ে দশটায় তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে এই ঘটনার বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সময় সিভিল সার্জনকেও আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Reneta

পাশাপাশি রুলও জারি করে হাইকোর্ট জানতে চেয়েছেন, ‘ব্যক্তিগত আক্রোশের কারণে’ মোবাইল কোর্টের কার্যক্রমের এই অপব্যবহারকে কেন অবৈধ ঘোষণা করা হবে না?

ভ্রাম্যমান মামলার প্রতিক্রিয়ায় লক্ষ্মীপুরের চিকিৎসকদের প্রতিনিধি ডা.জাকির বলেন, “একজন আরেকজনকে লাঞ্ছিত করেছেন এমন পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না তাই বলতে পারছি না আসলে কী হয়েছিলো। তবে একজন ৬৫ বছর বয়সী চিকিৎসক তিন মাসের কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ করেননি বলেই আমরা মনে করি।”

সোমবার ৪ ডিসেম্বর লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে আটক করে পুলিশ।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মঙ্গলবার জামিনে মুক্তি পান সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ

পরবর্তী

কোপা ডেল রে’র শেষ ষোলোয় বার্সার সামনে সেই সেল্টা

পরবর্তী

কোপা ডেল রে’র শেষ ষোলোয় বার্সার সামনে সেই সেল্টা

মোহামেডানের কোচের চিন্তিত ও মনোযোগী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানের কারণে ফিফার হুমকির মুখে বাফুফে

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT