চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বাধায় ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের’ সমাবেশ পণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা, গ্রেপ্তার ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের’ ডাকা সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

এসময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে আটক করলেও পরে শাহবাগ থানায় নিয়ে ছেড়ে দেয় পুলিশ। বাকী বিল্লাহকে প্রিজনভ্যানে একা যেতে দিবে না বলে তার সঙ্গে প্রিজনভ্যানে থানায় যান শিক্ষক রেহনুমা আহমেদ। পরে বাকী বিল্লাহর সঙ্গে তিনিও প্রেসক্লাবের সামনে আসেন।

গত তিন দিন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা হয়। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

এসব কর্মকাণ্ড ও এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেন উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকরা।

বিকালে তারা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। সমাবেশকারীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ। তাদের নিয়ে আসা ব্যানার কেড়ে নেয় পুলিশ।

Reneta

এ সময় বাধা দিলে সমাবেশকারীদের মধ্য থেকে বাকী বিল্লাহকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যানে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। তার সঙ্গেও পুলিশের বাকতিণ্ডা হয়।

এরপরও সমাবেশকারীরা বিক্ষিপ্তভাবে সমাবেশের চেষ্টা করে। পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা সমাবেশ করতে না পারলেও কিছু সময় প্ল্যাকার্ড হাতে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যান।

পরে অধ্যাপক ফাহমিদুল হক সাংবাদিকদের বলেন, আমরা সমাবেশে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে। শিক্ষার্থীদের ওপর হামলা করছে পেটুয়া বাহিনী, কখনো ছাত্রবেশে কখনো পুলিশ বেশে। সেটার প্রতিবাদ জানাতে এসেছি।

‘আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে কারণ তারা একটি লক্ষ্য, তাদের একটি ন্যায্য দাবী, ন্যায্য অধিকার কোটা সংস্কারের দাবী জানিয়ে আন্দোলন করছে। এখন এই পর্যায়ে এসে অর্থাৎ সংসদে ঘোষণা দেয়ার পরও মাসের পর মাস চলে যাচ্ছে কোটা সংস্কার বিষয়ে কোন সুস্পষ্ট অগ্রগতি আমরা দেখিনি। ফলে শিক্ষার্থীরা যে বার বার মাঠে নেমে ফলাফল চাচ্ছে সেটা তাদের  ন্যায্য অধিকার। এ অবস্থায় আমরা শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে বসে থাকতে পারি না।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ করতে না দেওয়া ও আটকের বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আমরা নিয়মতান্ত্রিক সমাবেশের অনুমতি দিয়ে থাকি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তারা সুনির্দিষ্ট কোন ব্যানারে সমাবেশ করতে আসেনি। তাই তাদের অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT