চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুলিশের দোষ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশের মহাপরিদর্শক এ. কে. এম. শহিদুল হক বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সিলেটে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর উদ্যোগে প্রবাসীদের অধিকার বিষয়ক এক আর্ন্তজাতিক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মহাপরিদর্শক বলেন, ‘পুলিশের কোনো সদস্য অপরাধ করলে সেটা তার দায়িত্ব, আমার বিভাগের দায়িত্ব না। অভিযোগ প্রমাণিত হলে জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে যা যা করা দরকার আমরা করে থাকি।’

‘এ ধরণের যতোগুলো ঘটনা ঘটেছে সবগুলোতে অভিযুক্তদের শুরুতেই আমরা প্রাথমিকভাবে বরখাস্ত করেছি এবং তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের ফল পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। সাম্প্রতিক ঘটনাগুলোতেও দোষ প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেবো এবং পুলিশের বিরুদ্ধে যদি তদন্ত সাপেক্ষে কোনো ফৌজদারি অপরাধ প্রমাণিত হয় তাহলে আমরা ফৌজদারি মামলা করবো।’

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটওয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এবং পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ।

এছাড়াও ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার এম. এ. মুকিত এমবিই এবং এইচআরপিবি’র প্রেসিডেন্ট এ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সংস্থাটির ইউকে শাখার সহ-সভাপতি এলাইছ মিয়া মতিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এ. কে. এম. শহিদুল হকপুলিশি নির্যাতনপুলিশের মহাপরিদর্শক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডন ৩’ বিতর্কে ফারহানের সঙ্গে সমঝোতার পথে রণবীর?

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি জব্দ, আটক ১

এপ্রিল ২২, ২০২৬

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

এপ্রিল ২২, ২০২৬
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

এপ্রিল ২২, ২০২৬

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT