চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে উঠেছে জুভেন্টাস। দুই লেগে দুই ম্যাচে বার্সাকে কোনো সুযোগই দেয়নি জুভরা। ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পর বার্সাকে তাদের মাঠেই গোলশূন্য আটকে দেয় অ্যালেগ্রির দল।
জর্জো কিয়েলিনি, দানি আলভেস, লিওনার্দো বনুচ্চিদের নিয়ে গড়া জুভেন্টাসের রক্ষণকে দেয়াল সঙ্গেই তুলনা করা হচ্ছে। মেসি-নেইমার ও সুয়ারেজের মতো স্ট্রাইকারদের দুই ম্যাচ মিলিয়ে ১৮০ মিনিট আটকে রেখে তার প্রমাণও দিয়েছে তারা।
বার্সার মাঠে দ্বিতীয় লেগে গােলশূন্য ড্রয়ের পর দলের রক্ষণভাগের প্রশংসা করে জুভেন্টাস মার্সিমিলানো অ্যালেগ্রি বলেছেন, আমার এমন মনে হয়েছিল যে, পুরো দিন খেললেও হয়তো বার্সার কাছে হারতাম না।
এই ম্যাচের আগে গত ৫০টি ম্যাচে বার্সেলোনা গোলশূন্য ড্র ছিল না। তাই মেসি-নেইমাররা গােল না পাওয়ায় বিস্মিত জুভেন্টাস কোচও। অ্যালেগ্রি বলেন, দুই লেগে বার্সার গােল করতে না পারাটা অভুতপূর্ব ও নজিরবিহীন।
নিজের দলের খেলােয়াড়দের নিয়ে জুভ কোচ বলেন, তারা এটা বুঝতে পেরেছিল যে, তারা আগের চেয়েও ভাল করতে পারে। খেলােয়াড়রা যা করেছেন তাতে আমি খুবই খুশি।








