চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো সিরিজেই ম্যাচ রেফারি নিয়ামুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
নিয়ামুর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ম্যাচ রেফারি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি থাকছেন রেফারির দায়িত্বে।

অর্থাৎ, বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের পুরোটাতেই ম্যাচ রেফারির গুরুদায়িত্ব পালন করবেন নিয়ামুর।

সোমবার ওয়ানডে সিরিজের জন্য অফিসিয়ালদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিসিবির বার্তায় জানানো হয়, তিন ম্যাচেই রেফারি হিসেবে থাকবেন নিয়ামুর।

ওয়ানডে সিরিজ পরিচালিত হবে দেশি আম্পায়ারদের দিয়েই। ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা সৈকত ও মাসুদুর রহমান মুকুল। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে সৈকতের সঙ্গী হবেন গাজী সোহেল।

২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে পরিচালনা করবেন সৈকত ও তানভির আহমেদ। পুরো সিরিজে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন স্থানীয়রাই।

সিরিজের ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) প্রকৌশলী হিসেবে থাকবেন ইংল্যান্ড থেকে আসা হেনরি এলিসন।

আইসিসির নতুন নিয়মে টেস্ট ম্যাচেও আম্পায়ার থাকতে হবে স্বাগতিক দেশের। টেস্ট সাধারণত এলিট প্যানেলের আম্পায়াররাই পরিচালনা করেন। সেই প্যানেলে বাংলাদেশের কেউ না থাকলেও খুব কাছাকাছি থাকায় উইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা। আরেক প্রান্তে থাকবেন এলিট প্যানেলের কোনো বিদেশি আম্পায়ার।

ট্যাগ: আইসিসিটাইগার ক্রিকেটনিয়ামুরবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকা দেয়ার পর ভারতে ৪৪৭ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

পরবর্তী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যের জামিন আদেশ প্রত্যাহার

পরবর্তী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যের জামিন আদেশ প্রত্যাহার

বস্তির শিশুদের হাতে খেলনা ও বিশ্বব্যাংকের লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝরে পড়া ও বস্তির শিশুদের শিক্ষায় বিশ্বব্যাংকের ৫৫ কোটি টাকা ঋণ

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT