চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনের পিচ নিয়ে বিশ্বভ্রমণে যেতে চান নাথান লায়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দেশের মাটিতে ভারতীয় দলের মূল অস্ত্র স্পিন সহায়ক পিচ। প্রায় ম্যাচেই প্রথমদিন থেকে বিশাল সব টার্ন, অসমান বাউন্স আর ধুলোওড়া ২২ গজ! এই স্পিনস্বর্গে অতীতে কাত হয়েছে অনেক বড় বড় দলই। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ তাই এবার তৈরি হয়েই এসেছিলেন। অশ্বিন-জাদেজাদের পাল্টা জবাব দিতে প্রস্তুত ছিলেন নাথান লায়ন-ও’কিফরা।

পুনেতে সেই জবাবটা হলো জব্বর! অস্ট্রেলীয় স্পিনারদের দাপটে তৃতীয় দিনের শেষ সেশনের শুরুতেই উড়ে গেছে ভারত ব্যাটিং লাইনআপ। ও’কিফ প্রায় একাই গুড়িয়ে দিয়েছেন কোহলি-রাহানেদের। দুই ইনিংসে ১২ উইকেট তার। ম্যাচে ৬ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক স্পিনার নাথান লায়ন।

ঠিক কতটা স্পিনস্বর্গ ছিল পুনের পিচ, সেটাতো ম্যাচেই দেখা হয়ে গেছে। এর মাঝেও যেটুকু বোঝার বাকি ছিল তা জানা হয়ে গেল লায়নের মুখ থেকেই। এমন পিচ অজি স্পিনারের এতটাই পছন্দ হয়েছে যে, সব জায়গাতেই সেটি নিয়ে ঘুরতে ইচ্ছে করছে।

ম্যাচ শেষে দুষ্টুমির সুরে লায়ন বলেছেন, ‘আহ! এই পিচ নিয়ে আমি সারা বিশ্ব ঘুরতে চাই।’

ভারত হেরে যাওয়ায় বেশ সমালোচনা হচ্ছে। মূল সমালোচনাটা পিচ কৌশল নিয়ে। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। মোক্ষম সময়ে তাই খোঁচাটা দিতে ভুললেন না, ‘পরেরবার একটা সমুদ্র সৈকত বানিও ভারত, তাহলে হয়তো তোমরাও জিততে পারবে।’

ট্যাগ: অস্ট্রেলিয়ানাথান লায়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিলখানা ছিলো আ. লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড: বিএনপি

পরবর্তী

হুমায়ূন আহমেদের অনেক বই পড়েছি: প্রিয়াংকা সরকার

পরবর্তী
প্রিয়াংকা সরকার

হুমায়ূন আহমেদের অনেক বই পড়েছি: প্রিয়াংকা সরকার

লিটন হত্যা: আদালতে কাদের খান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT