চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনঃনিবন্ধন না কর‍া সব সিম বন্ধ হয়ে যাবে ১ জুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। আজ রাত ১০টায়
পুনঃনিবন্ধনের সময় শেষ হওয়ার ৫ ঘণ্টা আগে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম সময় বাড়ানোর ঘোষণা দেন।

নতুন ঘোষণা অনুযায়ী ৩১ মে রাত ১২টা পর্যন্ত
সিম পুনঃনিবন্ধন করা যাবে।

ওই সময়ের মধ্যে পুনঃনিবন্ধন না হওয়া সব সিম
পরদিন বন্ধ করে দেওয়া হবে। এর আগে ১ মে থেকে অনিবন্ধিত সিমগুলো দৈবচয়ন ভিত্তিতে প্রতিদিন প্রতীকী ৩ ঘণ্টা করে বন্ধ রাখার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রথমে তিনি ৩০ মে পর্যন্ত পুনঃনিবন্ধনের সময়সীমা এবং ৩১ মে অনিবন্ধিত সিম বন্ধ করার কথা জানালেও পরে দু ক্ষেত্রেই সময় একদিন করে বাড়ানোর কথা জানান।

গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে চলছে সিমের এই নিবন্ধন; নতুন সিম কিনতেও যেতে হচ্ছে একই প্রক্রিয়ার ভেতর দিয়ে। আজ ছিলো সিম পুনঃনিবন্ধনের শেষ দিন।

গত ৯ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। এর পর বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ১৪ই মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

এরপর ১২ এপ্রিল সিম নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বেঁধে দেওয়া নিয়ম ‘যথাযথভাবে’ অনুসরণ করার নির্দেশনার পাশাপাশি গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদেরও নির্দেশ দেন হাইকোর্ট।

ট্যাগ: বায়োমেট্রিক সিম নিবন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কার পেলেন জালালুল হাই

পরবর্তী

টাঙ্গাইলে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পরবর্তী

টাঙ্গাইলে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত কাজী সালাউদ্দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT