চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত বিকেলে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে, বিকেল ৫টায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 

পূর্ব ঘোষণা অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড পুনঃনিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আজ।

মোবাইল অপারেটরগুলোর সব কাস্টমার কেয়ার সেন্টার ও রিটেইলার পয়েন্টে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম আজ রাত ১০টা পর্যন্ত চলার কথা। এই সময়ের মধ্যে সিম নিবন্ধন করা না হলে প্রথম কয়েক ঘণ্টা এরপর অনিবন্ধিত সিম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে চলছে সিমের এই নিবন্ধন; নতুন সিম কিনতেও যেতে হচ্ছে একই প্রক্রিয়ার ভেতর দিয়ে।

গত ৯ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। এর পর বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ১৪ই মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

এরপর ১২ এপ্রিল সিম নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বেঁধে দেওয়া নিয়ম ‘যথাযথভাবে’ অনুসরণ করার নির্দেশনার পাশাপাশি গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদেরও নির্দেশ দেন হাইকোর্ট।

Reneta

গতকাল শুক্রবার সিম নিবন্ধন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। মোবাইল অপারেটরদের গ্রাহকসেবা কেন্দ্র থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে প্রবেশে সমস্যা সৃষ্টি হয়। এ ছাড়া গ্রাহকদের প্রচণ্ড ভিড়ের কারণে হিমশিম খেতে হয় এসব কেন্দ্রের দায়িত্বরত সেবাদাতাদের।

ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়।

এনআইডি শাখার পরিচালক (অপারেশন্স) সৈয়দ মুহাম্মদ মূসা বলেন, প্রতি সেকেন্ডে ছয় হাজার আঙুলের ছাপসহ তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে এনআইডির তথ্যভাণ্ডারে। অপারেটরদের যে কোনো সহায়তা দিতে আমাদের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে।

বিভিন্ন সূত্রের খবর, অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সময় বাড়ানোর ঘোষণা আসতে পারে। তবে প্রাথমিকভাবে এক মাস সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ী অ্যাসোসিয়েশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, গতকাল পর্যন্ত দেশে চালু সিমের অর্ধেকের কিছু বেশি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো দুই মাস সময় বাড়ানোর আবেদন করা হয়।

এছাড়া মোবাইল ব্যবহারকারী অধিকার সুরক্ষা ফোরাম নামে একটি সংগঠন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য আরো দুই মাস সময় বাড়ানোর দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ গ্রাহকের সিমকার্ড পুনঃনিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। ১৩ কোটি ৮ লাখ মোট গ্রাহকের বিবেচনায় এ হার ৬৪ শতাংশ। এ ছাড়া প্রায় ১ কোটি ২১ লাখ গ্রাহক সিমকার্ড নিবন্ধন করতে এলেও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আঙুলের ছাপ না মেলা এবং অন্যান্য ত্রুটির কারণে নিবন্ধন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়োমেট্রিক সিম নিবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান বাংলাদেশের রাবাব ফাতিমা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT