চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়ানো লাউঞ্জের অতিথি অনিমা রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A
পিয়ানো লাউঞ্জে অতিথি অনিমা রায়, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহ ঘুরে সামনে হাজির বৃহস্পতিবার। আর সপ্তাহের এই দিনটি মানেই চ্যানেল আইয়ে ভিন্ন আয়োজনে সুরের মূর্ছনা। সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ এবারের অতিথি অনিমা রায়।

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে চ্যানেল আইয়ে গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সম্পূর্ণ ভিন্নধর্মী এই আয়োজন। হাতিলের পৃষ্ঠপোষকতায় পিয়ানো লাউঞ্জের ৭ম পর্বটি দেখা যাবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে।

পিয়ানো লাউঞ্জের প্রথম পর্বের অতিথি ছিলেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান, দ্বিতীয় পর্বে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, তৃতীয় পর্বে ছিলেন বাউল শফি মণ্ডল, চতুর্থ পর্ব মাতিয়েছেন মাইলসের শাফিন আহমেদ, পঞ্চম পর্বে ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ৬ষ্ঠ পর্বে ছিলেন পিন্টু ঘোষ। অভিনব অনুষ্ঠানটির ছয়টি পর্বেরই প্রশংসা করছেন সাধারণ শ্রোতা দর্শক। জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানান, হাতিল চ্যানেল আই পিয়ানো লাউঞ্জের অন্য পর্বগুলোর মতো ৭ম পর্বটিও টেলিভিশনে প্রচারের পর চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে।

চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। সামনের পর্বগুলো মাতাবেন যথাক্রমে ফেরদৌস আরা, বাপ্পা মজুমদার ও তানভীর আহমেদ সজীব।

অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হচ্ছে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ।

তিনি জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক—সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।

ট্যাগ: ইজাজ খান স্বপনগানচ্যানেল আইতাহসানপিয়ানো লাউঞ্জফাহমিদা নবীবাপ্পা মজুমদারমাইলসলিড বিনোদনসিনেমাসুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৫০ কোটি!

পরবর্তী

সম্প্রীতির এই বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের: তথ্য প্রতিমন্ত্রী

পরবর্তী

সম্প্রীতির এই বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের: তথ্য প্রতিমন্ত্রী

কাশিয়ানীতে এয়ারগান ও মদসহ আটক ১, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এয়ারগান-মদসহ আটক ১

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT