স্পোর্টস

পিস্তলসহ মেসির ভাই গ্রেফতার

পিস্তলসহ মেসির ভাই গ্রেফতার

বেআইনি অস্ত্র সঙ্গে রাখার অপরাধে এবার সমস্যায় পড়লেন লিওনেল মেসির ভাই মাতিয়াস মেসি। তাকে থানায় নিয়ে গিয়ে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।

আর্জেন্টিনার ‘কাদেনা-৩’ টিভির বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, শনিবার নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে আটকায় ট্রাফিক পুলিশ। তার কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হয়। এবং গাড়িটিও পরীক্ষা করে দেখতে চায় পুলিশ।

অভিযোগ, প্রথমে মাতিয়াস তা করতে দেননি। এরপর পুলিশ একপ্রকার জোর করেই মাতিয়াসের গাড়ি তল্লাশি করে এবং সেখানে একটা পিস্তলও মেলে, যার কোনো লাইসেন্স নেই। এরপর তাকে রোজ়ারিও শহরের পুলিশ নিজের হেপাজতে নেয়।

যদিও ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মাতিয়াসকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ২০০৮ সালেও অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার হয়েছিলেন মেসির ভাই।

বিষয়:লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…