চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচ দেখে বিস্মিত কোচ

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
১:৪৩ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

ফতুল্লার পিচ দেখে বিস্মিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহ। অধিনায়ক মুশফিকুর রহিমও কোচের সঙ্গে একমত। তবে তার দল জেতার জন্যই খেলবে বলে আশা করছেন অধিনায়ক। সাড়ে ৫ বছর পর আগামীকাল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট।

টাইগার কোচ বলেন, ফতুল্লার পিচ অনেকটাই গতানুগতিক। উইকেটে কিছুটা ঘাস আছে। আমার কাছে এই ধরনের পিচ একদম নতুন। এই পিচ থেকে পেস বোলাররা খুব একটা সুবিধা পাবেন না।

খেলার আগের দিন উইকেটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও ফতুল্লার পিচ দেখে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। শেষ পর্যন্ত দেখবেন বলে মন্তব্য করেন হাথুরুসিংহ।

তিনি বলেন, বাংলাদেশ এখন সবসময় জয়ের জন্যই খেলে। ভারতের ক্রিকেট দল অনেক শক্তিশালী হলেও বাংলাদেশ এখন তাদের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। বাংলাদেশের অনেক ভালো খেলার সুযোগ আছে। দুই দলের মধ্যে দূরত্বও অনেকটা কমে এসেছে।

কোচের সঙ্গে একমত পোষণ করে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, এই পিচ দেখে উইকেটের বিষয়ে আগেই কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

এই গরমে পিচে পেস বোলাররা সুবিধা পাবেন না বলে তিনিও মনে করেন। তবে খেলায় জেতার বিষয়ে আশাবাদী মুশফিক বলেন, আগামীকালের খেলায় জিততে হলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে।

Reneta

মুশফিক বিশ্বাস করেন, বাংলাদেশের যে বোলিং লাইনআপ তাতে ভারতকে দু’বার অলআউট করার ক্ষমতা রাখে। জিততে না পারলেও অন্তত ড্র করতে পারবে বাংলাদেশ।

আগামীকাল শুরু খেলায় মুশফিক কিপিং নাও করতে পারেন। সেক্ষেত্রে তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াবেন লিটন কুমার দাস। এজন্য নিয়মিত ফিল্ডিং প্র্যাকটিস করেছেন মুশফিকুর রহিম।

ম্যাচের আগের দিনে ফতুল্লায় অনুশীলনে ব্যস্ত ছিলো দু‘ দল। সকালের সেশনে বাংলাদেশ এবং দুপুর দেড়টা থেকে অনুশীলন করে ভারতীয় দল।

আজকের অনুশীলন ছিলো বাংলাদেশের জন্য ঐচ্ছিক। এতে ১৪ জনের মধ্যে শুধু ৮জন খেলোয়াড় অংশ নিয়েছেন। সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, রাজু ,রুবেল, শহীদ অনুশীলনে আসেননি।

২০০৬ সালে বাংলাদেশ অস্টেলিয়ার বিপক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রথম টেস্ট ক্রিকেট খেলেছিলো। আর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৭ টেস্ট ম্যাচের একটিতে ড্র করেছে বাংলাদেশ, বাকি ৬ বারই ভারতের জয়।

সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মাঠে নেমেছিলো টাইগাররা। সে ম্যাচে ১০ উইকেটের জয় ছিলো ভারতের। তবে এখন নতুন এক পরিবর্তিত দল নিয়ে সিরিজ শুরু করছে হোস্ট বাংলাদেশ।

এবারের সিরিজে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। টেস্ট ম্যাচ ফতুল্লায় হলেও সবগুলো ওয়ানডে ম্যাচ হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT