পিক্সেল ৩ উন্মোচনের তারিখ জানালো গুগল। ভিডিও বার্তায় বলা হয় অক্টোবর ৪, ২০১৮তে উন্মোচন হচ্ছে পিক্সেল ৩। প্রচারণা প্ল্যাটফর্ম ফেইমবিট-এ উন্মোচনের এই তারিখ প্রকাশ করা হয়। এতে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫। ফোনে মোটালের বদলে থাকছে গ্লাস এবং রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।






