বিনোদন

পিকনিকে তারকাদের মিলনমেলা

পিকনিকে তারকাদের মিলনমেলা

পিকনিক স্পট জমেছিল শিল্পী এমন সরব উপস্থিতিতে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে বসেছিল তারকাদের মিলনমেলা।  গতকাল রোববার ঢাকার আশুলিয়ার প্রিয়াংকা শুটিং স্পটে এ পিকনিক অনুষ্ঠিত হয়। সকালে শিল্পী-কলাকুশলীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুরের খাবারের আগে তারকাদের আনাগোনায় জমজমাট হয়ে যায় পিকনিক স্পট। খাওয়ার পর ছিল চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে নাচ আর গানের আসর এবং র‌্যাফেল ড্রয়ের আয়োজন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের সঞ্চালনায় চলচ্চিত্রের নতুন আর পুরোনো দিনের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে চিত্রনায়ক আলমগীর ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’ গানটি গেয়ে শোনান। তার সঙ্গে কণ্ঠ মেলান শাকিব খান, অমিত হাসান, ফেরদৌস, মৌসুমী, ওমর সানী, বুবলী প্রমুখ।

শিল্পীদের অংশগ্রহণে পিকনিক হয়ে ওঠে তারকাদের মিলনমেলায়
শিল্পীদের অংশগ্রহণে পিকনিক হয়ে ওঠে তারকাদের মিলনমেলায়

পিকনিকে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, ফারুক, জাভেদ, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, রুবেল, বাপ্পারাজ, আমিন খান, শেলি কাদের, জায়েদ খান, সম্রাট, সিমলা, অমৃতা খান, মিষ্টি জান্নাত প্রমুখ। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান গুলজার, মনতাজুর রহমান আকবর, শাহ আলম কিরণ, সাফি উদ্দিন সাফি, শাহিন সুমন, অপূর্ব রানা, এস এ হক অলিক, শাহীন কবির টুটুল প্রমুখ।

ছবি : চিত্রনায়ক ওমর সানি

বিষয়:পিকনিক শিল্পী সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…