চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি ‘অযোগ্য, অপেশাদার!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি জায়ান্ট পিএসজিকে রীতিমত ধুয়ে দিয়েছেন আরেক ফরাসি ক্লাব নঁতের কোচ ভাহিদ হালিহোদজিচ। লিগ ওয়ানের এই কোচের মতে নিজেদের পেশাদারিত্বের প্রতি চরম অবহেলার কারণে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে প্যারিসের ক্লাবটি!

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতেও ফিরতি লেগে নিজেদের মাঠে উল্টো ৩-১ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় পিএসজি। শত শত কোটি ইউরো খরচ করে নেইমার, এমবাপের মতো বিশ্বসেরা ফরোয়ার্ডদের দলে টেনেও সাফল্য না পাওয়ায় ক্লাবটির সমালোচনায় মুখর অনেকে। ১৯৯৪ সালে প্রথম ও শেষবার, পরে আর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠতে না পারায় পিএসজিও বেশ হতাশ!

নিজ দর্শকদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে ভিআর প্রযুক্তিকে দায় দিয়েছিলেন চোটের কারণে দলের বাইরে থাকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ম্যাচের শেষ সময়ে কিমপেম্বের হ্যান্ড বলের কারণে পাওয়া পেনাল্টি থেকে ম্যানইউর গোল নিয়ে কটূক্তি করে উয়েফার তদন্তের মুখেও পড়েছেন বিশ্বের দামী ফুটবলার!

রেফারি কিংবা প্রযুক্তি নয়; ভাহিদ হালিহোদজিচ পিএসজির ব্যর্থতার পেছনে দায় দিয়েছেন ক্লাবের অপেশাদারিত্বকে, ম্যানইউকে হাল্কাভাব নেয়ার মানসিকতাকে। টিম বাসে একসঙ্গে না এসে নিজের মতো করে খেলোয়াড়দের মাঠে আসার অনুমতি দেয়ায় পিএসজি কোচ টমাস টুখেলকে এক হাত নিয়েছেন নঁতে কোচ। লা পারিসিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এই কোচের মত, নিজেদের অবহেলার কারণেই ম্যাচ হেরেছে পিএসজি।

‘ম্যাচের আগে দলটির খেলোয়াড়দের আচরণ ছিল কল্পনার বাইরে। নইলে গুরুত্বপূর্ণ ম্যাচের দুইঘণ্টা আগে কীভাবে খেলোয়াড়দের নিজেদের মতো করে আসার অনুমতি দেয়া হয়?’

‘ম্যানইউ ম্যাচের আগে পিএসজির প্রস্তুতিতে ছিল মারাত্মক রকমের ভুল। একটা বড় ক্লাবের এমন ভুল কিছুতেই মানা যায় না। এ হল চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা।’

‘প্যারিসে ট্রাফিক জ্যাম কিংবা দুর্ঘটনা ঘটতেই পারে(আর এ কারণে স্টেডিয়ামে পৌঁছাতে দেরি হতে পারে)। আসল শিক্ষাটা হল আপনি বাচ্চাদের মতো আচরণ করবেন, ফলটা ওই রকমই পাবেন!’

ট্যাগ: পিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়া রাজনীতিতে ফিরে আসুক বিএনপির কিছু নেতা তা চায় না: হানিফ

পরবর্তী

‘গভীর সমুদ্রে আন্তদেশীয় মাদক ব্যবসা, বিদেশ থেকে অর্থায়ন’

পরবর্তী

‘গভীর সমুদ্রে আন্তদেশীয় মাদক ব্যবসা, বিদেশ থেকে অর্থায়ন’

করোনা

ওসিরা এত সাহস কোথায় পায়: হাইকোর্ট

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT