পিএসজিকে টানা দ্বিতীয় ফরাসি কাপ দিলেন এমবাপে

পিএসজি ফুটবল দল ফরাসি কাপ জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নেইমার খেলতে পারেননি। কাইলিয়ান এমবাপে তো ছিলেন। ফরাসি বিশ্বকাপজয়ী তারকা গোল করেছেন, সতীর্থের গোলে অবদান রেখেছেন। ফলাফল, মোনাকোকে হারিয়ে ফরাসি কাপ ঘরে তুলেছে পিএসজি।
বুধবার রাতে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে ১৪তম বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা শোকেসে জমিয়েছে পিএসজি। এটি তাদের প্রতিযোগিতাটির টানা দ্বিতীয় শিরোপাও।
মৌরিসিও পচেত্তিনোর শিষ্যরা ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় মাউরো ইকার্দির গোলে। বল বানিয়ে দিয়েছিলেন এমবাপে। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
মধ্যবিরতির পর ফিরে আরেকটি গোল আসছিল না। ৮১ মিনিটে মেলে সেই দ্বিতীয় সাফল্য। ডি মারিয়ার নিখুঁত পাসে বল পেয়ে জাল খুঁজে নেন এমবাপে। নিশ্চিত হয়ে যায় শিরোপা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






