সমাজকথন

পাহাড় ধসে সেনাসদস্যসহ নিহত সবার প্রতি মাশরাফির শ্রদ্ধা

পাহাড় ধসে সেনাসদস্যসহ নিহত সবার প্রতি মাশরাফির শ্রদ্ধা

পাহাড়ের দুর্ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। রোববারে শুরু হওয়া অতিবর্ষণে পাহাড়ি এলাকার মাটি নরম হয়ে সোমবার ধসে পড়েছে পাহাড়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে প্রাণ হারিয়েছেন ২ সেনা কর্মকর্তা ও ২  সেনা সদস্য।

সে বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ফেসবুকে এক পোষ্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।

এরপরে তিনি আরও লিখেছেন, উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দিতে সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।

বিষয়:পাহাড় ধস মাশরাফি বিন মর্তুজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…