চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনার ছবি দেখে কতো যে মাইর খেয়েছি: আমিন খানকে মাশরাফী

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:৩৩ অপরাহ্ণ ২১, মে ২০১৯
বিনোদন
A A

কৈশোর কিংবা শৈশবে স্কুল কিংবা পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে হলে গিয়ে সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও এমন দুরন্ত একটি কৈশোর ফেলে এসেছেন। পছন্দের নায়ককে দেখে কৈশোরের সেইসব স্মৃতির ডানা মেলে দিলেন তিনি। 

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের অভিনয় ক্যারিয়ার যখন তুঙ্গে, জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা তখন দুরন্ত কিশোর। তখন নড়াইল সদর চষে বেড়াতেন মাশরাফী, মাঠে মাঠে ক্রিকেটে মেতে থাকতেন, বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে বেড়াতেন, সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখতেন। সোমবার রাতে প্রথমবার আমিন খানের সঙ্গে সাক্ষাতে তাই ভীষণ স্মৃতিকাতর মিস্টার ক্যাপ্টেন!

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাশরাফীর মিরপুরের অফিসে গিয়েছিলেন আমিন খান। সেখানে দুই অঙ্গনের এই দুই তারকার প্রথম দেখা হয়। আমিন খানকে পেয়ে নিজে এগিয়ে এসে কথা বলেন মাশরাফী। আমিন খান ক্যাপ্টেন মাশরাফীর ব্যবহারে মুগ্ধ হন। কুশল বিনিময় করতে গিয়ে আড্ডা চলে রাত ১২ টা পর্যন্ত।

আমিন খানকে পেয়ে মাশরাফী ফিরে যান তার দুরন্ত কৈশোরে। কী আলাপ হলো আমিন খান ও মাশরাফীর?

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘হৃদয়ের বন্ধন’ খ্যাত এই নায়ক। আমিন খান বলেন, মাশরাফী এখন সংসদ সদস্য। সোমবার রাতে তার অফিসে প্রচুর লোক ছিল। যখন কথা বলছিলাম মনে হচ্ছিলো আমাদের চারপাশে কেউ নেই। আমাদের প্রথম দেখা হলেও আলাপ করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মনে হয়েছে ছোটবেলা থেকে আমরা দুজন দুজনার পরিচিত। সে যে কতো আলাপ আমাদের, বলে শেষ করা যাবে না।

আমিন খান বলেন: মাশরাফী বলছিলেন, আমার সিনেমা দেখতেন নড়াইলের সিনেমা হলে গিয়ে। তখন ৭ টাকা দিয়ে টিকেট কেটে হলে গিয়ে আমার ছবি দেখতেন। সুপারি, ডাব, ডিম এসব বিক্রি করে আমার ছবি হলে এলেই দেখতে যেতেন। অনেকসময় এগুলো চুরি করে বিক্রি করতে গিয়ে ধরাও পড়েছেন। এতে করে কতবার মার খেয়েছেন মাশরাফী তার ঠিক নেই। তার বন্ধুরাও এসব দুরন্তপনায় সঙ্গে থাকতো।

Reneta

মাশরাফীর সঙ্গে সবচেয়ে বেশি সঙ্গ দিত তার এক মামাতো ভাই। গতকাল রাতে তাকেও ফোন করে আমার সঙ্গে আলাপ করিয়েছেন মাশরাফী। সে নাকি আমার আরও বড় ফ্যান! তার মতো একজন আন্তর্জাতিক তারকার কাছ থেকে এসব শুনে আমার ভেতরটা গর্বে ভরে উঠেছিল। যখন আলাপ করছিলাম মজা করে মাশরাফী বার বার বলছিলেন, আমিন ভাই টাকা ফেরত দেন। টাকা দিয়ে হলে গিয়ে আপনার কতো ছবি দেখেছি তার কোনো হিসেব নেই! কৈশোরে আপনার ছবি দেখার জন্য অনেক টাকা খরচ করেছি, সবগুলো টাকা ফেরত দেন। বার বার এটা বলছিলো আর মাশরাফী হাসছিল। এ জিনিসগুলো আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না।

কৃতজ্ঞতা প্রকাশ করে আমিন খান বলেন, চলচ্চিত্র অভিনেতা হিসেবে দীর্ঘদিন কাজ করার ফলে কিছু মানুষ পছন্দ করে, ভালোবাসে। মানুষের এই ভালোবাসাকে চাপ মনে না করে সবার সাথে হাসিমুখে কথা বলা কিংবা মেশার চেষ্টা করি। কখনো নিজেকে তারকা মনে করি না। সাধারণ মানুষের মত জীবনযাপন আর পথের মানুষের কাছাকাছি থাকার দিক দিয়ে নিজেকে নিয়ে গর্ব করতাম।

কিন্তু আমাদের সবার প্রিয় মাশরাফী ভাইয়ের সাথে আড্ডা দিলে নিজের কাজকে খুব সাধারণ মনে হয়। ভালো লাগে যখন শুনি এই মানুষটির দুরন্ত কৈশোরে আমার ছবির ভালো জায়গা ছিল। সব মিলিয়ে সত্যি অসাধারণ একজন মানুষ তিনি।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে সম্প্রতি দেশে ফিরেছেন মাশরাফী। ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ছিলো ওয়ালটন। আর ওয়ালটনের বর্তমান ব্র্যান্ড ম্যানেজিংয়ের প্রধান চিত্রনায়ক আমিন খান। সিরিজ জয় পরবর্তী শুভেচ্ছা জানাতেই ওয়ালটনের প্রতিনিধি হয়ে মাশরাফীর অফিসে গিয়েছিলেন তিনি, আর ফিরে এলেন মধুর স্মৃতি নিয়ে! আমিন খান বলছেন, এগুলোই একজন অভিনেতার জীবনের সম্বল!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিন খানটিকেটনড়াইলমাশরাফি বিন মর্তুজামাশরাফীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT