চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসের হার বাড়াই শিক্ষার উন্নয়ন নয়’

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৪:৫৯ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিংবা পাসের হার বাড়লেই শিক্ষার উন্নয়ন বোঝায় না। শিক্ষার গুণগত মানে পৌঁছানোই হচ্ছে প্রকৃত শিক্ষা। এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক কামরুল হাসান মজুমদার বলেছেন, পাসের হার নিয়ে হতাশ না হয়ে শিক্ষার মূল সমস্যা সমাধানে সবার কাজ করা উচিত।

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করে আসা অধ্যাপক  কামরুল হাসান মজুমদার এইচএসসি পরীক্ষার এই ফলকে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন বলে মনে করেন।

যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানেও পাসের হার এর চেয়ে খুব একটা বেশি নয়।

মিশিগান ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যপক ও চেয়ারম্যান কামরুল হাসান মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রে এইচএসসি লেভেলের যে সিস্টেম ও তাদের যে সম্পদ আছে সে অনুযায়ী ৬৫ শতাংশ গ্রেজুয়েটকে ভালো পরিমাণ মনে করা হয়। সে ক্ষেত্রে আমাদের দেশের ৮৫ থেকে ৯০ শতাংশ গ্রেজুয়েটের হার অনেক বেশি স্ফীতি। কারণ হাইস্কুল থেকে বিপুল হারে পাস করলেও বিশ্ববিদ্যালয়ে পাস করে মাত্র ৬৫ শতাংশ শিক্ষার্থী।

তিনি আরো বলেন, এই ফলাফল বিশ্লেষণ করে বাংলাদেশের শিক্ষার অব্যবস্থাপনার উন্নয়ন করা প্রয়োজন। যোগ্য শিক্ষক, অবকাঠামোসহ নানা দিকে উন্নয়ন করা প্রয়োজন। তার মতে, এইচএসসি লেভেলে পাশের হার ৭৫ শতাংশও অনেক বেশি। বরং বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী যেনো পড়তে যেতে পারে সেই ব্যববস্থা করা উচিৎ। স্কুলগুলোতে ভালো শিক্ষক, বেশি বেশি কম্পিউটার ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করতে হবে।

গত কয়েক বছরের উদাহরণ টেনে এই শিক্ষক বলেন, এর আগে পাসের হার অনেক বেশি থাকলেও সেই সময়ে পাস করা শিক্ষার্থীদের মধ্যে মাত্র দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে ভর্তির সুযোগ পেয়েছিল। আর এসব কারণেই পাসের হারকে একমাত্র লক্ষ্যমাত্রা না ধরে শিক্ষার মান বাড়াতে উদ্যোগ নিওয়ার পরামর্শ দেন তিনি।

Reneta

এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে প্রায় ১০ শতাংশ। আর গতবারের চেয়ে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৩ হাজার ৬৮ জন। পাসের হার আর জিপিএ প্রাপ্তি-দুই জায়গাতেই ধাক্কা খাওয়ায়  মন্ত্রণালয় বলছে, ফলাফল এবার খারাপ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোক দিবসে বিএসএমএমইউ’র ৪০ দিনের কর্মসূচি

পরবর্তী

হিলারী ক্লিনটনের শিক্ষাব্যয় কমানোর প্রস্তাব

পরবর্তী

হিলারী ক্লিনটনের শিক্ষাব্যয় কমানোর প্রস্তাব

পঁচাত্তরের ১৫ আগস্ট সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের ভূমিকা ছিলো রহস্যময়।

১৫ আগস্ট রহস্যময় ভূমিকায় জেনারেল জিয়া

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT