চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট সপ্তাহ: ভোগান্তি থাকলেও সেবা পাচ্ছেন গ্রহীতারা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:৪৭ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

পাসপোর্ট করার ক্ষেত্রে ভোগান্তি নিয়ে গ্রহীতাদের অভিযোগের অন্ত নেই। তবে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বলছেন, জনগণ যদি ইতিবাচক মনোভাব নিয়ে সঠিক তথ্যটি দিয়ে ধৈর্য্যের পরিচয় দেয়, তাহলে কোন ভোগান্তি থাকার কথা নয়। সেবার গতিও বাড়বে।

পাসপোর্ট ও বহির্গমন বিভাগের সহকারী পলিচালক মোঃ ইসমাইল হোসেন তার নিজ দপ্তরে চ্যানেল আই অনলাইনকে বলেন, সেবা দিতে আমরা আন্তরিক। তবে কাঙ্ক্ষিত সেবা পেতে গ্রহীতাদেরও কিছু বিষয়ে সতর্কতা প্রয়োজন। তারা যদি নির্ধারিত ফর্মে সঠিক তথ্য দেয়, সত্য কথা বলে এবং সৌজন্যতা দেখায় তবে সেবার মান আরও বাড়বে।

গ্রহীতাদের ভুল তথ্য এবং ধৈর্য্যের অভাবের কারণে অনেক সময় প্রক্রিয়াগত জটিলতায় সেবা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কথা উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, অনেক মানুষ সেবার জন্য আসে। আমরা তো একজনকে রেখে অন্যজনকে সেবা দিতে পারবো না। এ জন্য গ্রহীতাদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার ধৈর্য্য থাকতে হবে।

Banglabid

গত শনিবার থেকে শুরু হওয়া ‘পাসপোর্ট সপ্তাহ-২০১৭’র বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’  স্লোগানে এবারের পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকাল থেকেই সেবা গ্রহীতাদের লম্বা লাইন চোখে পড়ে।  গ্রাহক সেবা বৃদ্ধি করতে অফিস সহকারীদের সমন্বয়ে খোলা হয়েছে হেল্প সেন্টার। অফিস সহকারীরা সেখান থেকে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পাসপোর্ট সপ্তাহের উদ্দেশ্যে তুলে ধরে ইসমাইল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে মূলত আমরা যারা সেবাদাতা তাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য। এই এক সপ্তাহের কর্মপ্রেরণা যেন সারা বছর বজায় থাকে সে ব্যাপারে উৎসাহ যোগাতে। অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ জন্য দিন রাত পরিশ্রম করছে।

Reneta

এদিকে সেবা সপ্তাহ চলার পরেও ভোগান্তির অভিযোগ করেন লাইনে দাঁড়ানো কয়েকজন। সে ব্যাপারে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, সেবা সপ্তাহ চলায় সাধারণ সময়ের চেয়ে প্রতিদিন প্রায় হাজার খানেক লোক বেশি আসছে। ফলে স্বভাবতই চাপ কিছুটা বেড়েছে। এ জন্য হয়তো সময় কিছুটা বেশি লাগতে পারে। তবে সেবার জন্য আমাদের কাছে পৌঁছতে চেয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাননি, এমন একটি অভিযোগও আপনি পাবেন না।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসপোর্টভোগান্তিসেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT