শিক্ষা

পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে চট্টগ্রাম বোর্ড

রাজশাহী বোর্ড-এসএসসি

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় পাশের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডে পশের হার ৮৩.৯৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

এর পরেই রয়েছে দিনাজপুর বোর্ড। এই বোর্ডে পশের হার ৮৩.৯৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৭শতাংশ, সিলেট বোর্ডে পাশের হার ৮০.২৬ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬৬৩ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.০৩ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.২৪ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার ৮০.০৪ শতাংশ।

৮টি বোর্ডে মোট পাশের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৬.২০ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার জন শিক্ষার্থী।

কারিগরি বোর্ডে পাশের হার ৭৮.৬৯ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ১৭৮ জন শিক্ষার্থী।

বিষয়:এসএসসি ও সমমানের ফলাফল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…