চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঙ্গুত্ব দমাতে পারেনি হাসির সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৫, মে ২০১৭
জনপদ, বগুড়া
A A

রউফ জালাল, বগুড়া: জন্ম থেকে দুটি পা অকেজো থাকার কারণে পায়ে ভর করে হাটতে পারে না মেয়েটি। ডান হাতেও নেই কোন শক্তি। তবুও অদম্য চেষ্টা। বাম হাতে ভর করেই  তার চলাফেরা। এবার এসএসসি পরীক্ষা দিতে বাবা কোলে চড়ে এসেছিল। কিন্তু নাইছ খাতুন হাসিকে পঙ্গুত্ব দমাতে পারেনি। ফলাফলে দেখো গেল পরীক্ষায় জিপিএ ৩.৬৭ পেয়ে উন্নীত হয়েছে সে।

জানা যায়, নাইছ খাতুন হাসি বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ওই ইউনিয়নের বহালগাছা গ্রামের দরিদ্র কৃষক নজরুল ইসলামের মেয়ে।

বাবা-মায়ের কোলে চড়ে এভাবে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েও সে জিপিএ ৩.৬৭ পেয়েছিল।

নাইছ এসএসসি পরীক্ষায় বাড়ী থেকে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবার কোলে চড়ে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়। প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহন করলেও জন্মের পরই হাসি ভরা মুখ দেখে তার বাবা মা নাম রেখেছিল হাসি। তাই এবার প্রতিবন্ধকতাকে হাসি মুখেই জয় করেছে সে।

প্রতিবন্ধী নাইছ খাতুন হাসি চ্যানেল আই অনলাইনকে জানায়: ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই ইচ্ছা শক্তি ও মনোবল নিয়েই শিক্ষা জীবন শুরু করেছি।

বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন বলেন, নাইছ খাতুন হাসির বাবা মা তাকে কোলে করে ক্লাসে নিয়ে এসে বেঞ্চে বসিয়ে যেতেন। প্রতিবন্ধী হওয়ায় তাকে কিছু সুযোগ সুবিধা দেয়া হতো।

একটু সহযোগিতা পেলে নাইছ খাতুন হাসি ভবিষ্যতে অনেক ভাল ফল অর্জন করতে পারবে বলে মনে করেন তিনি।

ট্যাগ: এসএসসি ও সমমানের ফলাফল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপার ফাইনাল ডাকছে ম্যানইউকে

পরবর্তী

‘আমিই জয়ী হব’

পরবর্তী
রোজিনা

‘আমিই জয়ী হব’

ফেসবুক মেসেঞ্জারে আসছে ‘ইনস্ট্যান্ট গেমস’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT