চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে যাচ্ছে বিতর্কিত ‘হাজীর বিরিয়ানি’ গানের কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘দহন’-এর ‘হাজীর বিরিয়ানি’ প্রকাশের পরেই বিতর্ক উঠে। গানের কথায় অশালীন কথার অভিযোগে প্রশ্ন তুলেন অনেক প্রবীণ গীতিকার, সুরকার ও শিল্পীরা।

বিতর্কিত গানটির কথা ছিল এমন- ‘মালে ঢাল পানি, গাঁজা দেরে টানি, চড়বে নেশা জমবে খেল থাকলে আমদানি… মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে’’। বিশেষ করে ‘হিসু করবো দেয়ালে’ কথাটি তুমুল সমালোচিত হয়।

গানে অশ্লীল কথা নিয়ে দেশের সংগীত সংশ্লিষ্ট অনেকেই আপত্তি তুলে এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তথ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চিঠি ইস্যু হয় এই গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য। ফলে অন্তর্জাল থেকে হাজীর বিরিয়ানি সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

সবদিক বিবেচনা করে ‘হাজীর বিরিয়ানি’ গানের বিতর্কিত কয়েকটি কথা বদলে যাচ্ছে। ‘হিসু’ শব্দের বদলে ব্যবহার করা হচ্ছে ‘ঢলে’।

‘দহন’ ছবির পরিচালক রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, বৃহত্তর স্বার্থেই গানের কথা পরিবর্তন করা হচ্ছে। ‘হিসু করবো দেয়ালে’-এর বদলে ব্যবহার করা হচ্ছে ‘ঢলে পড়বো দেয়ালে’।

রায়হান রাফী বলেন, নায়ক সিয়ামের চরিত্রের সঙ্গে ‘হিসু’ শব্দটা যায়। কিন্তু দর্শক এবং সেন্সর বোর্ড যেহেতু শব্দটাই বদল চায়, তাই সবদিক বিবেচনা করে পরিবর্তন করা হচ্ছে। আমাদের ‘পোড়ামন ২’ ছবিটি সারাদেশের মানুষ দেখেছেন। পরিবার নিয়ে হলে গিয়েছেন। ‘হাজীর বিরিয়ানি’ গানের মন্তব্যে অনেকেই বলেছেন, পরিবার-শিশু নিয়ে দেখা যাবে না। এটা পরিবর্তন করার অন্যতম কারণ।

‘হাজীর বিরিয়ানি’ গানটি বর্তমানে ইউটিউবে নেই। পরিচালক রায়হান রাফী জানান, দুয়েক দিনের মধ্যেই গানটি নতুন শব্দ সংযোজন করে প্রকাশ করা হবে অনলাইনে। তিনি বলেন, আগামী রবিবার দহন সেন্সরে জমা পড়বে। সারাদেশ ব্যাপী ৩০ নভেম্বর মুক্তি পাবে।

এদিকে, গতকাল (বৃহস্পতিবার) প্রকাশ হয়েছে আলোচিত দহন ছবির ট্রেলার। তিন মিনিটের ট্রেলার দেখে অনেকেই বুঝে নিচ্ছেন দহন গল্প। এ প্রসঙ্গে দহন রায়হান রাফী বলেন, তিন মিনিটের ট্রেলার দেখে পুরো ছবি অনুমান করা ঠিক না। গল্পে অন্যকিছু আছে। হিন্দিতে একটা কথা আছে, পিকচার আভি বাকি হ্যায়! দহনের ক্ষেত্রেও তাই।

‘দহন’ সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারি মম, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, তারিক আনাম খান প্রমুখ। এককভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনরায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ের আশা দেখাচ্ছে ‘ভয়ংকর’ উইকেট

পরবর্তী

সাকিবের ‘ডাবল সেঞ্চুরি’

পরবর্তী

সাকিবের ‘ডাবল সেঞ্চুরি’

সিইসি-নির্বাচন কমিশন-তফসিল ঘোষণা

পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করছে না: সিইসি

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT