চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাল্টে গেল নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের সূচি। কিউইদের বিপক্ষে টাইগারদের সিরিজ পিছিয়ে দেয়া হয়েছে এক সপ্তাহ।

১৩ মার্চ থেকে ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ। পিছিয়ে সেটি ২০ মার্চ থেকে মাঠে গড়াবে, ডানেডিনে হবে প্রথম ওয়ানডে।

পিছিয়ে দেয়ার কারণ হিসেবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি হিসেবে সফরকারী দলকে পর্যাপ্ত অনুশীলন করতে দেয়ার সুযোগের কথা বলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

Banglabid

নতুন সূচি অনুযায়ী ডানেডিনে ২০ মার্চ প্রথম, ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৬ মার্চ ওয়েলিংটনে হবে শেষ ওয়ানডে।

২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল টি-টুয়েন্টি সিরিজ। পরিবর্তিত সূচিতে ২৮ মার্চে হবে ছোট ফরম্যাটের প্রথম ম্যাচটি, হ্যামিল্টনে। নেপিয়ারে ৩০ মার্চ দ্বিতীয় ও অকল্যান্ডে ১ এপ্রিল হবে সিরিজের শেষ টি-টুয়েন্টি।

২০১৯ সালে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার মাঝে পড়েছিল বাংলাদেশ দল। তারপর এটাই হবে টাইগারদের প্রথম নিউজিল্যান্ড সফর। দুবছর আগে অল্পের জন্য বন্দুকধারীর হামলা থেকে বেঁচে যান তামিম-মুশফিকরা।

Reneta

করোনা মোকাবেলায় নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সফল দেশগুলোর একটি। হঠাৎ করেই দেশটিতে বেড়ে গেছে কোভিড সংক্রমণের হার। ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে নতুন ৪ জন করোনা আক্রান্ত রোগী মিলেছে। সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশের পাশাপাশি পিছিয়ে দেয়া হয়েছে দেশটির নারী দলের অস্ট্রেলিয়া সফরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি

পরবর্তী

কলকাতায় উদ্বোধনী ছবি ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

পরবর্তী

কলকাতায় উদ্বোধনী ছবি ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

বঙ্গবন্ধুকে কটূক্তি মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT