চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় উদ্বোধনী ছবি ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ দিয়ে কলকাতায় তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কলকাতা শহরের নন্দনে (পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র) হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

যেখানে বাংলাদেশ থেকে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সহ চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর।

এরআগেই তথ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কলকাতায় এবারের উৎসবটি চলবে পাঁচ দিনব্যাপী। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন।

Banglabid

শুক্রবার বিকেলে কলকাতার নন্দনের এক নম্বর থিয়েটারে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় দেখানো হবে পিপলু আর খানের আলোচিত প্রামাণ্য চলচ্চিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি, এই চারদিন নন্দন-২ এবং নন্দন-৩ এ দিনে চলবে চারটি করে সিনেমা প্রদর্শনী। চার দিনে দুটি প্রেক্ষাগৃহে এবার বাংলাদেশের মোট ৩২টি সিনেমা দেখানো হবে।

সিনেমার সময়সূচি

এরমধ্যে সাতটি সিনেমা ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো- জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক।

Reneta

ইমপ্রেস টেলিফিল্ম ছাড়া যে ২৫টি সিনেমা দেখতে পারবেন কলকাতার দর্শক, সেগুলো হলো: ছুঁয়ে দিলে মন, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়স্কোপ, মুসাফির, আয়নাবাজি, সত্তা, ভুবনমাঝি, সেরা নায়ক, হাসিনা: অ্যা ডটারস টেল, দেবী, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তরজ্বালা, মায়া দ্য লস্ট মাদার, কাঠবিড়ালী, একাত্তরের গণহহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণআদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, ইসমাইলের মা, শাটল ট্রেন ও ন ডরাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরজ্বালাআবার বসন্তআয়নাবাজিইন্দুবালাকাঙ্গাল হরিনাথকাঠবিড়ালীগণআদালতছুয়েঁ দিলে মনজন্মসাথীদেবীন ডরাইপদ্ম পাতার জলপোড়ামন-২বাপজানের বায়স্কোপভুবনমাঝিমায়া দ্য লস্ট মাদারমুসাফিরলিড বিনোদনশাটল ট্রেনশাহেনশাহসত্তাসেরা নায়কহীরালাল সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাল্টে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

পরবর্তী

বঙ্গবন্ধুকে কটূক্তি মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

পরবর্তী

বঙ্গবন্ধুকে কটূক্তি মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

মেসিকে নিয়ে ডি মারিয়ার মন্তব্য ‘অসম্মানজনক’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT