বিস্ফোরকের মাধ্যমে আইএস জঙ্গিদের সর্বশেষ সিরিয়ায় পালমিরার দুই হাজার বছরের প্রাচীন বিজয় তোরণ ধ্বংসকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ইউনেস্কো ঐতিহ্যের অংশ পালমিরা রক্ষার আহ্বান জানিয়েছেন এর পরিচালক ইরিনা বোকোভা।
সিরিয়ার অন্যতম প্রত্নতত্ব নিদর্শন পালমিরার বিজয় তোরণটি রোমান শাসনকালে নির্মিত। পালমিরার বিজয় তোরণ রোমান সাম্রাজ্য রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্য রাজ্যের সড়ক পথের সংযোগ তৈরি করেছিলো।
আইএস জঙ্গিরা মে মাসে সিরীয় সরকারের কাছ থেকে পালমিরা দখলে নিয়ে প্রাচীন মন্দিরসহ ৩টি উল্লেখযোগ্য নিদর্শন বিস্ফোরণে উড়িয়ে দেয়।






