চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করছি: জি.এম. কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। আমাদের দলের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি আজ দুপুরে বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ৮ বিভাগে সাংগঠনিক টিম কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। এই টিম তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী জেলায় জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সু-সংগঠিত করবে।

সাংবাদিকদের আরো এক প্রশ্নের জবাবে জনাব জি.এম. কাদের বলেন: আমরা ঐক্যমত হয়েই ২১ রংপুর-০৩ উপ-নির্বাচনে রাহগির আল মাহি এরশাদকে দলের মনোনয়ন দিয়েছি। এখানে কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করবে এবং আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সালমা ইসলাম এমপি, সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, শাহজাহান মানসুর, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম মোহাম্মদ কাদেরজাতীয় পার্টিজাপা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT