বিনোদন

পারিশ্রমিকে সমতা ফিরছে, তাই কাজ করছি: রাভিনা

রাভিনা পারিশ্রমিকে সমতা নিয়ে কথা বলছেন, বাংলাদেশি নারী শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাভিনা পারিশ্রমিকে সমতা ফিরছে, তাই কাজ করছি বলে মন্তব্য করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েব সিরিজ ‘আরণ্যক’-এর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাভিনা ট্যান্ডন। এটাই তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইন্ডাস্ট্রিতে নারীদের পারিশ্রমিকের ক্ষেত্রে অনেকটাই বৈষম্য কমে যাওয়া প্রসঙ্গে।

হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে রাভিনা বলেছেন, ‘ইন্ডাস্ট্রি ইতিবাচক ভাবে অনেক বদলেছে। এজন্যই কাজ করছি এবং পরিবর্তন খুঁজে পেয়েছি। নারীরা এখন অনেক ক্ষেত্রেই সমান পারিশ্রমিক পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এটা সম্ভব হয়েছে যেরকম সিনেমা তৈরি হচ্ছে এবং নারীরা যেরকম চরিত্র পাচ্ছেন, সেজন্য। পুরো বিশ্বের দর্শক পাওয়ার কারণেও হয়েছে এমনটা।’

‘আরণ্যক’ সিরিজে এক দুর্দান্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন রাভিনা। নারী প্রধান এই গল্পে তিনিই হিরো।

১০ ডিসেম্বর ওটিটিতে স্ট্রিমিং করতে শুরু করবে ‘আরণ্যক’। সিরিজে রাভিনার সঙ্গে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, মেঘনা মালিক, জ়াকির হুসেন, ইন্দ্রনীল সেনগুপ্ত।

বিষয়:আরণ্যক আশুতোষ রানা ইন্দ্রনীল সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায় বলিউড রাভিনা ট্যান্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…