শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

বিশাল পরীক্ষার্থী সমাগমের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আগামী শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে তৈরি করা প্রশ্নপত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসি এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন: ভর্তি পরীক্ষা পদ্ধতির বিভিন্ন বিষয়ে আলেচনার জন্য ১৯৭৩ এর অধ্যাদেশ বলে গঠিত ৪টি বিশ্ববিদ্যালয় এবং কিছু নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দেশ ও জাতির আকাঙ্ক্ষা। এখানে দ্বিমতের কোন অবকাশ নেই।

বিষয়:পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বিত ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…